1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সাংবাদিককে কোপালো দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : রাজধানীতে মোস্তাফিজুর রহমান সুমন নামের এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সাদেক খান রোডে তাকে কোপানো হয়।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম বলেন, আমরা অনেক সাংবাদিক এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সুমন খানিকটা দূরে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। সুমন তাদের ভিডিও করেছেন, এ সন্দেহে তাকে প্রথমে মারধর করা হয় এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

সাংবাদিক সুমনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জামশেদ নাজিম।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনো জানি না। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com