1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পান বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত নাভারণ রেল স্টেশন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : বছর পেরিয়ে গেলেও আজও সংস্কার করা হয়নি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল স্টেশনের যাত্রী ছাউনিটি। করোনা পরিস্থিতির ভয়াবহতাকে কিছুটা জয় করে যাত্রীবাহী ট্রেন চলাচলে আংশিক গতি ফিরে  আবারও বন্ধ থাকলেও ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিটি এখনও মেরামত করা হয়নি। ফলে সংস্কার না হওয়ায় রেলে চলাচলকারী যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে উঠবে বলে এলাকাবাসির মন্তব্য।
বিগত এক বছর সময় অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত রেলের যাত্রী ছাউনি অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে। নজরদারি থাকেলও সংস্কারে কতৃর্পক্ষের রয়েছে কিছুটা উদাসীনতা।
স্থানীয়রা জানান, গেল বছর ২০মে ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহ প্রভাবে নাভারন রেল স্টেশনের যাত্রী ছাউনির সামনে এবং পিছন অংশের টিন উল্টে পড়ে আছে। করোনাকালীন লকডাউন থাকায় মানুষের কর্মজীবন থমকে যায়। দীর্ঘদিন কাজ এবং রেল চলাচলের বিরতি কাটিয়ে সব কিছু স্বাভাবিক হলেও যাত্রী ছাউনিটি এখনও সংস্কার হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক নাভারন রেল স্টেশনের বুকিংম্যান বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমনের আগে নাভারণ রেল স্টেশন থেকে প্রতিমাসে টিকিট বিক্রি করে রেল কর্তৃপক্ষ আয় করত প্রায় পৌণে ২লাখ টাকার মত। অথচ আম্পানে ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে  জানানো হলেও এখনও সংস্করণ হয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখী ও ফলাও ভাবে সংবাদ প্রচার করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
রেলওয়ের আই ডব্লিউ কর্মকর্তা চাঁদ আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহ প্রভাবে নাভারণ রেল স্টেশনের যাত্রী ছাউনির সামনে এবং পিছন অংশের টিন উল্টে পড়ে আছে। রেলওয়ের পশ্চিম অঞ্চলের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর সরেজমিনে পরিদর্শন করেছেন। করোনা পরিস্থিতিতে একটু বিলম্ব হয়েছে। দ্রুত সংস্করণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আশা করছি, খুব শীগ্রই কাজ শুরু হবে এবং রেলে চলাচলকারী যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com