1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ফ্রেঞ্চ ওপেনে প্রথম ম্যাচ জিতেই মিডিয়া বয়কট ওসাকার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা। ফ্রেঞ্চ ওপেনের প্রথমদিনই মাঠে নামলেন। প্রতিপক্ষ রোমানিয়ান প্রতিপক্ষ প্যাট্রিসিয়া মারিয়া টিগের বিপক্ষে। ২টি করে অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন জয়ী ওসাকা খুব সহজেই হারিয়ে দিলেন প্রতিপক্ষকে। সরাসরি সেটে তিনি পরাজিত করেন প্যাট্রিসিয়াকে। ব্যবস্থান ৬-৪, ৭-৬ (৪) সেটে।

চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা কিন্তু উঠেছে জাপানি তারকা নাওমি ওসাকার হাতেই। অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২টি করে মোট চারটি গ্র্যান্ড স্লাম জিততে পারলেও ফ্রান্সের ক্লে কোর্ট তথা লাল মাটির কোর্টের শিরোপাটা এখনও ছুঁতে পারেননি। সর্বোচ্চ তৃতীয় রাউন্ড ছিল তার ফ্রেঞ্চ ওপেনে।

ওসাকা এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যেই মাঠে নামলেন। সে লক্ষ্য পূরণে আপাতত প্রথম ধাপ খুব সহজেই পার হয়ে গেলেন বিশ্বের দুই নম্বর বাছাই ওসাকা। যদিও মাদ্রিদ এবং রোম ওপেনে দ্রুতই পরাজিত হয়েছিলেন তিনি।

কিন্তু মাঠে নামার পর তুমুল রৌদ্রস্নাত ফিলিপ ক্যাটরিয়ের কোর্টে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তিনি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরপরই ওসাকা জানিয়ে দিয়েছেন, তিনি কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হবে না। কারণটা হলো মানসিক।

যদিও তার মিডিয়া বয়কটের মধ্যে ম্যাচ শেষে কোর্ট সাইডে দেয়া ইন্টারভিউ অন্তর্ভূত হয়নি। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, ক্লে কোর্টে কিভাবে তিনি নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন? জবাবে ওসাকা বলেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি। এখনও করে যাচ্ছি। আশা করি এর চেয়েও অনেক ভালো খেলতে পারবো।’

jagonews24

‘আর আমি প্রথম ম্যাচ জিততে পেরেছি, এ জন্য সত্যিই অনেক খুশি লাগছে। এটা সত্যিই সুন্দর একটি কোর্ট। এই কোর্টে মাত্র দুটি ম্যাচ খেললাম। আগে একটি, আর এবার একটি। আশা করি এই পারফরম্যান্স দলেই এগিয়ে যাবো।’

২৩ বছর বয়সী ওসাকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি। মাঠে নামার পর তিনি খুব বেশিক্ষণ লড়তে দেননি প্রতিপক্ষ ৬৩তম বাছাই প্যাট্রিসিয়া মারিয়া টিগকে। যে কারণে দেখা গেছে বেশ পাওয়ারফুল শট খেলতে। যার দরুন প্রথম সেটেই ৫-২ ব্যবধানে এগিয়ে যান। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ড- উভয় শটেই প্রতিপক্ষকে কাবু করে ফেলেন ওসাকা।

তবে রোমানিয়ান প্যাট্রিসিয়ায় হঠাৎ ঘুরে দাঁড়ায় এবং ৪-৫ পয়েন্ট করে ফেলে। এরপর তিনি আর পারেননি। পরের দুই ব্রেক পয়েন্ট নিয়েই প্রথম সেট নিজের করে নেন ওসাকা। দ্বিতীয় সেটে প্যাট্রিসিয়া আরও একটু বেশি লড়াই করলেন। সেট গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি রোমানিয়ান তারকার। তিনি বিদায় নিলেন দ্রুত হেরে গিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com