1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মোস্তাফিজের কাছে কাটার শিখতে চেয়েছেন ভারতের তরুণ পেসাররা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থান রয়্যালসের ৭ ম্যাচেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের পেস বোলিংয়ের নেতৃস্থানীয় বোলার ছিলেন। ৮ উইকেট নিয়ে ক্রিস মরিসের পর দলের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি তিনি। দুর্দান্ত কাটারে মন্ত্রমুগ্ধ করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার কাছ থেকে কাটার ও ইয়র্কার শেখারও আগ্রহ দেখিয়েছেন দলের তরুণ পেসাররা। তাদের আশাহত করেননি কাটার মাস্টার।

সম্প্রতি রাজস্থান তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের সঙ্গে একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছে। সেখানে সঞ্চালক ও তাকে বাংলায় সাক্ষাৎকার দিতে দেখা গেছে। এই কথোপকথনে নতুন ক্লাবে তার স্বল্প সময়ের অভিজ্ঞতা উঠে এসেছে। জানিয়েছেন, তরুণ পেসাররা তার কাছ থেকে ইয়র্কার ও কাটারের মন্ত্র জানতে চেয়েছেন।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসের হানায় স্থগিত করা হয় আইপিএল। কদিনের মধ্যে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলাকালে তার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে দলের অন্য তরুণ পেসারদের নিয়ে তার পর্যবেক্ষণের কথা জানান বাংলাদেশি পেসার, ‘ওদের শেখার আগ্রহটা খুব বেশি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারা আমার কাছে শোনে যে আমি কীভাবে কাটার মারি বা ইয়র্কারটা ভালোভাবে করি। তারা আরও কিছু জানতে চায়। আমি তাদের কাছে আমার মতো করে বলি, তারাও আমার কথা শুনে সেভাবে চেষ্টা করে।’

নতুন ক্লাবে গিয়ে মানিয়ে নিতে এতটুকু সমস্যা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সাবেক পেসারের। মোস্তাফিজ বলেছেন, ‘আমি যখন এখানে এসেছি, আমার মনেই হয়নি যে নতুন ক্লাবে এসেছি। দলের সবাই খেলোয়াড়, কোচিং স্টাফরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। দারুণ সময় কেটেছে, সবাই অনেক ভালো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com