1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেসির রেকর্ডগড়া গোলে শতভাগ জয় নিয়ে শেষ বত্রিশে আর্জেন্টিনা তরুণ সাংবাদিক আসিফ অসুস্থ, দোয়া প্রার্থনা চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস

পরাজিত হয়ে নিরাপত্তা হারালেন তারকারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস ছিলেন টলিউড তারকা প্রার্থীরা। কিন্তু এই দীর্ঘ তালিকা থেকে ভোটে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক হিরণ ও ফ‌্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।

টলিউড অভিনয়শিল্পী যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চ‌্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। এবার পরাজিত এসব প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এসব তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা আপাতত তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ বিষয়ে তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এখন কোনো প্রার্থী যদি মনে করেন, তার নিরাপত্তা প্রয়োজন আছে, তাহলে উপযুক্ত কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে কেন্দ্রের কাছে। ভোটের আগে প্রত্যেককেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময়েও দেখা গেছে, বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর সদস‌্যরা। আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার একমাস না যেতেই কেন্দ্রের এই সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন।

ভবানীপুর আসন থেকে নির্বাচনে হেরে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ বিষয়ে তিনি বলেন—‘আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জিজ্ঞেস করেছেন যে, যদি নিরাপত্তা বহাল রাখতে চাই তাহলে চিঠি লিখে জানাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। এক্ষেত্রে আমি নিজেই আর নিরাপত্তা চাইনি। পার্টির ওপর মহল যা ঠিক করার করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com