1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল বাড়ি মল্লিকার

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার এখন স্থায়ী ঠিকানা। শহরটির বেভারলি হিলসে অবস্থিত তার বিলাসবহুল বাড়ি। মল্লিকা তার এই বাড়ির নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।

সোমবার (৩১ মে) ভক্তদের জন্য একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মল্লিকা। যেখানে তার সুসজ্জিত বাড়ির নানা দৃশ‌্য উঠে এসেছে। ভিডিওতে সুইমিং পুলের নীল জলের পাশে বসে পোষ্যর সঙ্গে জলকেলি করতেও দেখা যায় মল্লিকাকে। সবুজে ঘেরা মল্লিকার এ বাড়ি দেখে মুগ্ধ নেটিজেনরা। গত আড়াই মাস ধরে এই বাড়িতে রয়েছেন মল্লিকা।

লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের বিষয়টি ২০১৩ সালে পরিষ্কার করে জানান মল্লিকা। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘এটা খুব ভাবনা-চিন্তা করে নেওয়া সিদ্ধান্ত। আমি লস অ্যাঞ্জেলেসে, আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে নিজের সময়টা ভাগ করে নেওয়ার কথা ভেবেছি। আমি আমেরিকায় থেকে সামাজিক স্বাধীনতাটা উপভোগ করতে চাই।’

মল্লিকার এই শহরে বসবাস করেন অনেক তারকা শিল্পী। এ তালিকায় রয়েছেন—কেটি পেরি, টেইলর সুইফট, জেনিফার অ্যানিস্টন প্রমুখ।

‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী।, এরপর ‘ওয়েলকাম’, ‘প্যায়ার কা সাইড এফেক্ট’, ‘আপ কা সুরুর’, ‘ডাবল ধামাল’সহ অনেক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া জ্যাকি চ্যানের সঙ্গে ‘মিথ’। পরবর্তী সময়ে ‘পলিটিক্স অব লাভ’, ‘টাইম রাইডার্স’র মতো আন্তর্জাতিক সিনেমায় দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com