1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সংসার টিকিয়ে রাখতে সেজদায় মাথা ঠুকেছেন মাহি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি অপু-মাহির বিবাহবিচ্ছেদ ঘটেছে। বিষয়টি নিয়ে দুজন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য দিয়েছেন। এ নিয়ে কথার জাল ছড়াতে শুরু করলে প্রশ্ন ওঠে- এই বিচ্ছেদের পেছনে দায় কার?

মাহির প্রাক্তন স্বামী অপু সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন- এমন বক্তব্য সংবাদমাধ্যমে উঠে এলে অভিযোগের তীর মাহির দিকে ঘুরে যায়। তবে মাহিয়া মাহি এবার জানালেন তিনি নিজেও সংসার টিকিয়ে রাখতে কম চেষ্টা করেননি।

মাহি ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘মুখে মুখে না হয় ১২ লক্ষ বার ছেড়ে যাবো বলেছিলাম। কিন্তু যে খোদাকে তুমি বিশ্বাস করো তার কাছে সিজদায় শেষদিন পর্যন্ত একসঙ্গে থাকার জন্য কত কোটিবার মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেনো পারলে না?’

মাহির এই স্ট্যাটাস যে অপুর উদ্দেশ্যে এ কথা স্পষ্টই বোঝা যায়। দুজনেই এখন আলাদা থাকছেন। দুজনের পথ চলে গেছে দুদিকে। তারপরও মাহির এই স্ট্যাটাস অনেকের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। উঠে এসেছে সেই পুরনো প্রশ্ন- এই বিচ্ছেদের পেছনে দায় কার? সত্যিই কি প্রয়োজন ছিল এমন বিচ্ছেদের?

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। মাহি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ দাদাবাড়িতে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com