1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলাদেশ-আফগানিস্তান : কে এগিয়ে কে পিছিয়ে?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ১৯৭৯ সালে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে প্রথম দেখা হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ, কাতার ও আফগানিস্তানকে নিয়ে ২ নম্বর গ্রুপের খেলা হয়েছিল।

ডাবল লিগ পদ্ধতির সেই বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ ২-২ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচ জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে।

৪২ বছরে আফগানিস্তানের বিপক্ষে বেশি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সর্বসাকুল্যে ৮ বার দেখা হয়েছে দুই দেশের। সেখানে জয়-পরাজয় সমান। তবে সর্বশেষ দুই সাক্ষাতে বাংলাদেশকে হারিয়েছে আফগানরা।

শেষ কবে বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে? ২০০৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাফ গেমস ফুটবলে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ পতাকাধারীরা।

২০১৫ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ সাক্ষাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তো ভালো খেলেও ১-০ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা।

দুই দেশের ৮ বারের লড়াই বেশিরভাগই শেষ হয়েছে সমতায়। চারটি ম্যাচই ড্র হয়েছে, চারটিতে জয়-পরাজয়। বৃহস্পতিবার নবম সাক্ষাতের ফল কী হবে? জয়ে কেউ এগিয়ে যাবে, নাকি আরেকটি ড্র? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com