1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ মামলার বাদী ভুক্তভোগী ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো. আসাদুজ্জামান আসাদ আলী এর।

আদালতে দায়ের করা বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ১৯৬৩ সালের ৬ ফেব্রুয়ারি ১২১৮ নং সাফ কবলা দলিলমূলে হাল দাগ নং- ১২৯, ১৩০, ১৩১ ও ১৩৩ থেকে মোট সাড়ে চৌদ্দ শতাংশ জমি পরেশ কর্মকারের ছেলে মো. ইয়ারু কর্মকারের কাছ থেকে মৃত মইন উদ্দিনের ছেলে রইচ উদ্দিন ক্রয় করে ভোগদখল করে। রইচ উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে-মেয়েরা ওই জমি ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় গত চলতি বছরের গত ৩০ মে মৃত ইয়ারু কর্মকারের ছেলে আবুল হক ও তার ছেলে আফছর আলী, ফকির আলী, আছ ফকির এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা পৈত্রিক সম্পদ দাবী করে জোরপূর্বক জবর দখল করে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এসময় মৃত রইচ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য আসাদ আলী তাদেরকে বাঁধা দিতে গেলে আবুল হকের ছেলে ফকির আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করতে আসে। এসময় আসাদ আলী ও তার পরিবারের লোকজন সড়ে গেলে নালিশি ভূমির সাড়ে ১৪ শতক জমি আবুল হক গং বেদখল করে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এতে আসাদের পরিবার তাদেরকে বাঁধা দিতে ব্যর্থ হয়ে গত ৩১ শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন এবং সহকারী কমিশনার (ভূমি) ঝিনাইগাতীকে ২০ কার্যদিবসের মধ্যে নালিশী ভূমির দখল বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জকে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি রক্ষার্থে নির্দেশ দেন।
বাদী আসাদুজ্জামান আসাদের জানান, প্রতিকারের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে জানালেও কার্যকর হচ্ছে না ১৪৪ ধারা। এ সুযোগে বিবাদীরা তর্কিত জমিতে ঘর উত্তোলন অব্যাহত রেখেছে। ফলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন আসাদ ও তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ১৪৪ ধারা জারির আদেশপত্রটি হাতে পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com