1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মেসি গোল পেলেও জয় পায়নি আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে লিওনেল মেসির গোলে ইকুয়েডরকে হারিয়ে কাতার বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইপর্ব শুরু করেছিল আর্জেন্টিনা। লম্বা সময় পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে দ্বিতীয় গোল করলেন তিনি চিলির বিপক্ষে। কিন্তু জয় পায়নি আলবিসেলেস্তেরা। অ্যালেক্সিস সানচেজের সমতাসূচক গোলে তাদের ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে দুইবারের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা।

২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে এই চিলির কাছে দুইবারই টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। তবে ২০১৯ সালে সবশেষ আসরে চিলিয়ানদের হারিয়ে তৃতীয় হয় তারা। আবারও যখন মুখোমুখি দুই দল, তখন তিক্ত এক অভিজ্ঞতা ফের নিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার শহর সান্তিয়াগো দেল এস্তেরোয় প্রথমার্ধেই হয় দুই গোল। গুইলেরমো মারিপান বক্সের মধ্যে ফেলে দেন লাউতারো মার্তিনেজকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৪ মিনিটে গোলটি করেন মেসি। এই বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল। কিন্তু বিরতির খানিক আগে সমতা ফেরায় চিলি। গ্যারি মেদেলের কাট ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে ৩৭তম মিনিটে গোলটি করেন সানচেজ।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মেসির দুর্দান্ত ফ্রি কিক দারুণভাবে রুখে দিয়ে চিলিকে রক্ষা করেন কিপার ক্লাউদিও ব্রাভো। জয়ের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। চিলির জমাট রক্ষণভাগ তাদের সফল হতে দেয়নি। শেষ পাঁচ মিনিটে মেসি তিন পয়েন্ট প্রায় এনেই দিয়েছিলেন, কিন্তু ব্রাভোকে পরাস্ত করতে পারেননি।

এই ড্রয়ে ঘরের মাঠে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ৩৫ ম্যাচ ধরে অজেয় থাকলো। ২০১৯ সালের কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর টানা ১২ ম্যাচ তারা অপরাজিত।

১০ দলের এই বাছাইয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে ইকুয়েডরকে লড়বে শীর্ষ দল ব্রাজিল। চেলসি পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

বাছাইয়ের শীর্ষ চার দল সরাসরি কাতারে যাওয়ার টিকিট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

দিনের অন্য ম্যাচে বলিভিয়া ঘরের মাঠে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। মন্টেভিডিওতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com