1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নিছক গাত্রদাহ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

– মনিরুল ইসলাম মনির –
অনেক ভেবে-চিন্তে এখন আর আগের মতো মন চাইলেই ফেসবুকে পোস্ট দিয়ে বসি না। নিতান্তই সাময়িক আবেগে বেশিরভাগ পোস্টই অর্থহীন এবং খারাপ ফলাফল বহন করে বলে। তবে কখনও কখনও কিছু না বললেও মুখটা যেন বিড়বিড় করে, হাত চুলকায়। আর এ জন্যই আজ স্ট্যাটাস বা পোস্ট নয়, ব্যখ্যা দিলাম ৷ কারণ আমি চাই না, সামান্য বিষয়গুলো নিয়ে ভুুল বুঝাবুঝি হোক।

আমরা সংবাদকর্মী। কাজ হলো, সংবাদের পেছনে পড়ে থাকা। তা যে কোন ধরণের হতে পারে। আবার যে কেউ কোন সংবাদে সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদের অধিকার রাখেন। আর রাখেন বলেই সংবাদ সম্মেলনের মতো বৈধ বিষয়ের রীতি চালু আছে। সংবাদ সম্মেলন বা খবর সংক্রান্ত মতবিনিময় যে কোন সংক্ষুবব্ধ ব্যক্তি করতে পারেন। যদি তিনি অভিযুক্তও হন তবুও আত্মপক্ষ সমর্থনের অধিকার সংবিধান ও মানবাধিকার তাকে দিয়ে রেখেছে। সেক্ষেত্রে কোন সংবাদে কোন সংক্ষুব্ধ ব্যক্তি আমাদের নিয়ে বসে তার অভিমত বা ব্যাখ্যা দিতে চাইলে আমরা বসি। বিশেষ করে, যদি ওই সংবাদে ন্যুনতম কোন ফাঁক-ফোঁকর থাকে তবে আমাদের বসার দায়িত্ববোধ আরও বেড়ে যায়। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সংগত কারণেই আমন্ত্রিত সংবাদকর্মীদের সম্মান বা আতিথেয়তা করে থাকেন, যা অবৈধতা তথা পক্ষপাতের দৃষ্টিতে কখনও মূল্যায়ন হয় না। কিন্তু যদি কোন সংক্ষুব্ধ ব্যক্তি একেবারেই কোন শতভাগ নির্ভরযোগ্য সংবাদ বা তথ্যের আলোকে শুধুমাত্র আত্মরক্ষায় দু-চারজন সংবাদকর্মী না ডেকে গোপনে কারও সাথে চুক্তি করে ভালো করে একটি খাম পকেটে গুঁজে স্বপক্ষে সংবাদ করায় তখন অবশ্যই তা ন্যায়সঙ্গত হবে না। কাজেই প্রকাশ্যে দু-চারজন সংবাদকর্মী ডেকে আত্মপক্ষ সমর্থনের মতামত ব্যক্ত করে সংবাদকর্মীদের আতিথেয়তা আর গোপনে কারও সাথে চুক্তি করে আত্মপক্ষ সমর্থন কোনভাবেই এক হতে পারে না। একটিতে শুধুমাত্র আতিথেয়তা বা সম্মান করা হয়ে থাকে সামান্য ভাবেই। অন্যদিকে গোপন চুক্তির খামে থাকে একটু বড় স্বার্থ। কাজেই কোনভাবেই দুটো বিষয়কে এক করে দেখার সুযোগ আছে বলে মনে করি না। সারাদেশে প্রতিদিন অসংখ্য সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান মতবিনিময় বা সংবাদ সম্মেলন করে থাকেন।

গতকাল ছোট একটি বিষয় নিয়ে এক জনপ্রতিনিধি  ছোট করে আমাদের ৫-৬ জনকে ডেকেছিলেন আত্মপক্ষ সমর্থন করে মতামত জানাতে। এরমধ্যে আমরা তিনজন গিয়েছিলাম। তিনি সংশ্লিষ্ট কয়েকজনকে সাথে নিয়ে তার বিষয়ে ব্যাখ্যা দিলেন। আমরা মোটামুটি কাগজপত্র দেখে তার মতামত তোলে ধরলাম। বিষয়টি কারও কারও ভালো না লাগতেই পারে। কারও ভালো না লাগলে তিনিও আমাদের নিয়ে তার মতামত দিতে পারেন। এ অধিকার সংশ্লিষ্ট সবারই আছে। আর ডাকলে আমরা যে কারও সাথে বসতে পারি। তার মতবিনিময়ে যাওয়া মানে এই নয় যে, আমরা তার হযে গেছি। কিন্তু দেখা গেল, ওই মতবিনিময়ের সংবাদটি ভাইরাল হওয়ার পর অনেকের গাত্রদাহ শুরু হলো। যে যার মতো করে ফেসবুকে পোস্ট শুরু করলেন।
কারও মনে আছে কি না জানি না, কিছুদিন আগেও জ্বলজ্যান্ত একটি সরকারী প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর আমাদেরই কেউ তার উন্নয়নের জোয়ার ভাসালেন। তখন কিন্তু আমার গাত্রদাহ হয়নি। বরং হেসে ফেলে দিয়েছি। আমার মন্তব্য ছিল, তিনি তার চোখে উন্নয়ন দেখেছেন তা তোলে ধরেছেন। আমার চোখে উন্নয়ন দেখেছি, তবে তার চেয়ে অনিয়ম বেশি হয়েছে বলে অনিয়মটাই তোলে ধরেছি। পার্থক্য এখানেই। আপনি যেভাবে মূল্যায়ন করেন, আমি সেভাবে করি না।
যাহোক, একজন শরীর চর্চা শিক্ষকও ওই জনপ্রতিনিধির মতবিনিময় সভায় জ্বলেপুড়ে মরলেন। হয়তো তাদের মধ্যে দূরত্ব আছে বলেই। তিনি ওই জনপ্রতিনিধিকে বলতে গিয়ে আমাদেরও একটু ছুঁয়ে দিলেন। যদিও আমি এখানেও হেসেছি। হাসার কারণ হলো, ওই শিক্ষক নিজেই চাকুরী নিতে গিয়ে ঘুষ দিয়েছেন। পরিমাণটাও জানি। আর সেই ঘুষের টাকা ওই জনপ্রতিনিধি এবং ওই জনপ্রতিনিধির বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছিলেন। সম্ভবত এখনও ৬০ হাজার টাকা পরিশোধ করেননি। জনশ্রুতি আছে, তিনি আবার ওই এলাকার যুবসমাজের মাঝে তিনপাত্তি নামক জুয়ার প্রচলন শুরু করেছিলেন। এমন আরও কতো কি? তারপরও তার মন্তব্য আমাদের ঘিরে। ধিক্কারও দেন তিনি। না হেসে উপায় কি? পাঠকরাও যদি হাসতে চান, তবে তার কৃতকর্ম পরবর্তীতে তোলে ধরব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com