1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

বৈশাখ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

– লায়ন মোঃ গনি মিয়া বাবুল –

বৈশাখ মিশে আছে হৃদয়ে অন্তরে
বাঙালির সুখে-দুঃখে চেতনা জুড়ে,
জীর্ণতা ছেড়ে নতুনের কেতন উড়িয়ে
অতীতের পঙ্কিলতাকে ধুয়ে-মুছে,
নতুন বার্তা নিয়ে বৈশাখ আসে
নব নব উদ্দীপনায় মানুষের কাছে।

ঝড় বৃষ্টি দূরন্ত মেঘমালা
পুতুল নাচ সার্কাস নাগরদোলা,
গ্রাম গ্রামান্তরে বৈশাখী মেলা
ধর্মবর্ণের পরিচয় ভুলে একত্রে চলা।

বৈশাখ কৃষ্টি সংস্কৃতি ইতিহাসের পাতা
বাঙালির উৎসাহ প্রেরণা শুভ হালখাতা,
ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা
গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষে মানুষে একতা।

সংস্কৃতিতে বোনের স্নেহ মায়ের মমতা
ভেদাভেদ ভুলে ধনী গরীবের সমতা,
বৈশাখ বাঙালির কাছে চির সুখের
অতি আপন অমলিন সকল মানুষের।

পরিচিতি : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান: কবি সংসদ বাংলাদেশ

স্থায়ী পরিষদ সভাপতি: বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
৫১,৫১/এ পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোনঃ ০১৫৫২৬৩১১১৮,০১৮৪২৬৩১১১৮

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com