1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে মুজিববর্ষ উদযাপনে সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রাক্তন ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“আমরা কেমন আছি, কেমন থাকতে চাই” এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের পশ্চিম বাজারের প্রাক্তন ছাত্রলীগ ফোরামের অফিস কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।
সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল আলম রিপনের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগে থাকাকালীন সময়ে নিজেদের অবস্থান কি ছিল, এখন কোথায়, বর্তমান আওয়ামী লীগের রাজনীতির হালচাল, আগামি দিনে কি করা প্রয়োজন ও মুজিববর্ষ উদযাপনের পরামর্শসহ নানা বিষয় তুলে ধরে সমাবেশে বর্তমানে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন মহসীনউল বারী রুমী, আব্দুল্লাহ আল ফারুক ডিউন, ইফতেখার কাফী জুবেরী, এমএ আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য আল আমিন, মাহবুবুল আলম জয়ন্ত, আমান উল্লাহ, রফিকুল ইসলাম ইসলাম রফিক, এমএ জলিল, মোয়াজ্জেম হোসেন, আহসানউল্লাহ, রুস্তুম আলী, আব্দুর রেজ্জাক, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, আবুল কাশেম তোতা প্রমূখ। সমাবেশে নিজেদের নানা সুবিধা ও কার্যক্রম থেকে বঞ্চিত উল্লেখ করে প্রাক্তন ছাত্রলীগ ফোরাম তথা আওয়ামী লীগের রাজনীতি আরো গতিশীল ও শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com