1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমির সিনেমা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ‘বস’ খ্যাত ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এবার তার অভিনীত ‘বাজি’ সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। তিতাশ কথাচিত্রের ব্যানারে বাংলাদেশে মুক্তি পাবে এটি।

‘বাজি’ সিনেমা প্রযোজনা করেছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস। এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। গল্পে দেখা যাবে, দুটি পরিবারের প্রতিশোধে গল্প। নতুন করে এর চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। জানা গেছে, ‘বাজি’ সিনেমার গল্প নেওয়া হয়েছে এক তালিম সিনেমা থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com