1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুইম স‌্যুটের ছবি পোস্ট করে বিতর্ক উসকে দিলেন রাইমা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাইমার একটি খোলা পিঠের ছবি ভাইরাল হয়। এ নিয়ে আলোচনা এখনো চলছে। এরই মধ‌্যে সুইম স‌্যুট পরা দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিতর্ক উসকে দিলেন এই অভিনেত্রী।

প্রথম ছবিতে দেখা যায়, কালো রঙের সুইম স‌্যুট পরে একটি আরামকেদারায় শুয়ে রয়েছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা। তার রোদ চশমায় তার চোখ ঢাকা। অন্য ছবিতে সাদা-কালো ডোরা কাটা সুইম স‌্যুটে উত্তাপ ছড়াচ্ছেন রাইমা। সেখানে জলের মধ্যে খোলা চুলে সময় কাটাতে দেখা যায় তাকে।

এসব ছবি লেন্সবন্দি করেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ। এর আগে খোলা পিঠের বিতর্কিত ছবিগুলোও ক‌্যামেরাবন্দি করেন তিনি। ইদানীং তথাগতর সঙ্গে রাইমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা দু’জনেই।

স্বল্প বসনে ক‌্যামেরাবন্দি হওয়াকে কেন্দ্র করে কুমন্তব‌্য করছেন নেটিজেনরা। কিন্তু বিষয়টি নিয়ে মাথাব‌্যথা নেই রাইমার। তার ভাষায়—‘এসব ছবির জন্য কুমন্তব্য করা হলেও কোনো সিনেমার চরিত্র পেতে এটি করিনি। আমার ইমেজ নিয়ে একদম চিন্তা করি না। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কিছু ফটোশুট করিয়েছিলাম। আমি যে চরিত্রগুলো ডিজার্ভ করি সেগুলো এমনিতেই পাব। নিজের দক্ষতা দিয়ে জায়গা করেছি। ফটোশুট করলেই কোনো চরিত্রে আমাকে কেউ নেবেন না। আমার মনে হয় না এসব ছবি তোলার ফলে সাহসী দৃশ্যের জন্য আমাকে কেউ সিনেমায় নেবেন।’

রাইমার এ ছবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে

রাইমা সেনের আরেক পরিচয় তিনি অভিনেত্রী ও রাজনীতিবিদ মুনমুন সেনের মেয়ে ও কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। রাইমার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘চোখের বালি’, ‘অন্তরমহল’, ‘নিশিযাপন’, ‘খেলা’, ‘নৌকাডুবি, ‘বাইশে শ্রাবণ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘দ্বিতীয় পুরুষ’ ইত্যাদি। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘দ্য লাস্ট আওয়ার’ ওয়েব সিরিজে দেখা গেছে রাইমাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com