1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আনুশকার রূপের ঝলক

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের ফ্যাশন এবং স্টাইল বরাবরই প্রশংসনীয়। ফ‌্যাশন সচেতন অনেকেই কোন পোশাক পরবেন এবং কোন স্টাইল অনুসরণ করবেন, সেই জটিল কাজটি সহজ করতে বলিউড অভিনেত্রীদের পোশাকের প্রতি লক্ষ‌্য রাখেন।

রূপের ঝলকে ভক্তদের মন্ত্রমুগ্ধ করা সর্বশেষ অভিনেত্রী হলেন আনুশকা শর্মা। এই অভিনেত্রী স্টাইল আইকন হিসেবে পরিচিত।  এমনকি তিনি নিজেও একটি ফ্যাশন ব্র্যান্ডের কর্ণধার।

সম্প্রতি ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা। সেখানে তাকে স্বপ্নের মতো সুন্দরী মনে হয়েছে! ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি রূপের জাদুতে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন।

‘জিরো’ সিনেমাখ্যাত এ অভিনেত্রীকে হলুদ রঙের ঝলমলে লেইস পোশাক দেখা গেছে। সঙ্গে অলঙ্কার হিসেবে পরেছিলেন ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড হীরার নেকলেস এবং ব্রেসলেট। রঙিন ঠোঁট ও ভেজা চুল তার এই ফ্যাশনেবল লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভারের পাশাপাশি একাধিক ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। সবগুলো ছবিতেই তাকে গর্জিয়াস লুকে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com