1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নুসরাতের সংসার ভাঙার কারণ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। রাঙ্গোলির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। এই ব্র্যান্ডের কর্ণধার নিখিল জৈন। শাড়ির এই ব্র্যান্ডের শুভেচ্ছা দূত নির্বাচিত হওয়ার পর নিখিলের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। এক বছর প্রেম করার পর পরিবারের অমতে নুসরাতকে বিয়ে করেন নিখিল।

গত ৬ মাসের বেশি সময় ধরে আলাদা থাকছেন এই দম্পতি। কিন্তু আলাদা থাকার কারণ জানতে চাইলে নুসরাত তা এড়িয়ে গেছেন। এবার জানা গেল, বিয়ের এক বছর না পেরুতেই স্বামীর সঙ্গে সমস্যা শুরু হয় তার।

নিখিল জৈনর কাছের এক বন্ধু জি-নিউজ২৪ ডটকমকে জানান, নুসরাত তার কিছু বন্ধুদের নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। নিখিল ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করে দেন। এই রিসোর্টের মালিক নিখিলেরই এক বন্ধু। তার মাধ‌্যমে নিখিল জানতে পারেন, রিসোর্টে যশের সঙ্গেই ছিলেন নুসরাত। সেই থেকেই তাদের সমস্যার সূত্রপাত। নিখিলের আরেক ঘনিষ্ঠজন জানান, যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেছিলেন নিখিল।

নুসরাত এখন যে ফোর্ড গাড়ি ব‌্যবহার করেন তা-ও নিখিলের। ইডেনে যে ফ্ল্যাটে নুসরাত থাকেন তার মধ্যে ৬০ লাখ রুপি নিখিলের দেওয়া। এমনকি নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন নিখিল।

নিখিলের এক ঘনিষ্ট বন্ধু জানান, নুসরাতের রাজনৈতিক ক‌্যারিয়ারেও নিখিলের অনেক অবদান। নুসরাতকে সব বিষয়েই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। এমনকি আলাদা থাকার সময়ও নুসরাত নিখিলকে জানান, তিনি ফিরে আসবেন। একটু সময় চান। ধীরে ধীরে চারদিকে নুসরাত-যশের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।

নিখিলের পরিবার সূত্রে জানা যায়, এ পরিস্থিতে নিখিল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। নারীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এতটাই তিক্ত তার বৈবাহিক জীবন নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com