1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় দীপা খন্দকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বিনোদন : অভিনয় ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন দুই দশক। টিভি নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও আলোচিত হয়েছেন দীপা খন্দকার। লম্বা এ সময়ের পথচলায় বাকি ছিল চলচ্চিত্রে পদচারণা। সেটাও সেরে ফেলেছেন ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে। দর্শকের কাছে পেয়েছেনও অনেক প্রশংসিত। এরপর তিনি কিছু দিন আগে করেছেন দ্বিতীয় ছবি ‘পায়ের ছাপ’। যেটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করছেন।
সেই ধারবাহিকতায় একের পর এক সিনেমায় অফার আসছে তার। এবার দীপা তার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘‘রিভেঞ্জ’’। এটি পরিচালনা করবেন প্রযোজক মো. ইকবাল। এ ছবিতে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
দিপা বলেন, ইকবাল ভাইয়ের নির্দেশনায় আবারও কাজ করার সুযোগ এলো, তা-ও আবার সিনেমাতে! যেটি হবে আমার ক্যারিয়ারের তিন নম্বর সিনেমা। সিনেমার গল্প এবং আমার চরিত্র দুটোই সুন্দর। ১২জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।
ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন, শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সিমান্ত সহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া। সম্প্রতি দীপা গুলশান এভিনিউ ২ ও বাকের খনি নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com