1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারা ভারতের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত নারী’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ৫০ জনের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

গত বছর জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আলোচনায় রিয়া। অনলাইন ভোট ও বিচারকের রায়ে ‘জালেবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী শীর্ষস্থান দখল করেছেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মডেল অ্যাডলিন ক্যাস্টেলিনো। ‘মিস ডিভা ২০২০’ খেতাব জয়ী তিনি। এছাড়া ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ৭৩ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন তিনি।

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। এই জরিপে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন রয়েছেন পঞ্চম স্থানে। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাপাক’। গত বছরের শুরুতে মুক্তি পায় এটি। বর্তমানে দীপিকার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এই জরিপে শীর্ষ দশে আরো রয়েছেন— ক্যাটরিনা কাইফ (৬), জ্যাকলিন ফার্নান্দেজ (৭), অনুপ্রিয়া গোয়েনকা (৮), রুহি সিং (৯) এবং আবৃত্তি চৌধুরী (১০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com