1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের এফ রহমান উচ্চ বিদ্যালয়ে গত ২৫ জানুয়ারী শনিবার অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়- মনোয়ার, মঞ্জুরুল, লিয়াকত, হাবিবুর, ও মহিলা সংরক্ষিত আসনে শাহনাজ। প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী- মামুন, আলী আকবর, মোর্শেদা বেগম, আঃ মালেক, নজরুল, আঃ রউফ ও আঃ আলিম নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আজ ১ ফেব্রুয়ারী শরিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীরা উল্লেখ করেন, নির্বাচনের আয়োজক কমিটির ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক সুক্ষ্ণ কারচুপির মাধ্যমে একটি প্যানেল তৈরি করে নির্বাচনের আগেই বিভিন্ন ফেসবুক মিডিয়াতে বিজয়ী প্রার্থীদের নাম প্রচার করেছিলেন এবং টিনের বাক্সে নির্বাচনী ভোট গ্রহণ করেন। ভোটের দিন বেলা ২টার সময় এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক ভোটের বাক্স উপস্থিত জনতার সম্মুখে তার কক্ষে নিয়ে যান এবং ৩০ মিনিট পর বাক্স বদল করে নতুন বাক্স নিয়ে আসেন। ভোট গণনার সময় ব্যালটে সীলের পরিবর্তে মোটা কলমের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচনে প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানান।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com