1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কুয়াকাটায় সফর করবেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
The Prime Minister, Shri Narendra Modi meeting the President of the People's Republic of Bangladesh, Mr. Abdul Hamid, in New Delhi on December 19, 2014.

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ আগামী মঙ্গলবার সফর করবেন। তাকে স্বাগত জানানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪ টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহন করবেন। বিকেলে তিনি সূর্যাস্ত অবলোকন করবেন। রাতে স্থানীয় প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রাষ্ট্রপতি কুয়াকাটায় পর্যটন মোটেল ইয়ুথ ইনে রাত্রি যাপন করবেন। ৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরবেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফর সফল করার জন্য সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com