1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

নুসরাতের বেবি বাম্পের ছবি ফাঁস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ‌্যে এলো টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্প। শুক্রবার (১১ জুন) ভারতীয় একটি সংবাদমাধ‌্যম নুসরাতের বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়—পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন নুসরাত জাহান, শ্রাবন্তী চ‌্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী ও আরেক নারী। সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন নুসরাত। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। আর বেবি বাম্প পুরোপুরি স্পষ্ট।

সংবাদমাধ‌্যমটি জানিয়েছে, নুসরাত, শ্রাবন্তী, তনুশ্রীর বন্ধুত্ব নতুন নয়। প্রায়ই তারা দেখা করেন, আড্ডা দেন। বেবি বাম্পের এ ছবি নুসরাতের বালিগঞ্জের ফ্ল্যাটে আড্ডার ফাঁকে তোলা হয়েছে।

কয়েকদিন আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ‌্যে আসে। তারপর শোনা যায়, সিনেমায় অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করছেন নুসরাত। কিন্তু সদ‌্য প্রকাশিত নুসরাতের এই ছবি সব সংশয় দূর করে দিয়েছে। এখন প্রশ্ন জোরালো হয়েছে এই সন্তানের বাবা কে? এ বিষয়ে নুসরাত মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে, এ সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com