1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পামেলার বিয়ে টিকল মাত্র ১২ দিন

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউড মুভি মোগল জন পিটার্সকে বিয়ে করেন পামেলা অ্যান্ডারসন। কিন্তু ‘বেওয়াচ’খ্যাত এই হলিউড অভিনেত্রীর সংসার টিকল মাত্র ১২ দিন। পিটার্সের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন পামেলা।

এ প্রসঙ্গে পামেলা অ্যান্ডারসন বলেন, জনের সঙ্গে আমার বিয়ের বিষয়টি নিয়ে বেশ আবেগাপ্লুত হয়েছিলাম। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সময় নিচ্ছি এবং পরস্পরের কাছ থেকে কী চাইছি তা বোঝার চেষ্টা করছি। জীবন একটি ভ্রমণ এবং ভালোবাসা একটি পদ্ধতি। তবে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, পামেলা ও পিটার্স পরস্পরকে অনেক বছর ধরে চেনেন। কিন্তু এক ছাদের নিচে কখনো থাকেননি। এজন্য পিটার্সকে চিনতে তার ভুল হয়েছে। এখন তিনি বিচ্ছেন চাইছেন। পামেলা এখন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেডিস্মিথে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন।

গত ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের মালিবু শহরে অনেকটা গোপনেই পামেলা-পিটার্সের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রায় ৩৫ বছর পরস্পরের সঙ্গে পরিচিত তারা। দুজনেরই এটি পঞ্চম বিয়ে ছিল।

এর আগে সংগীতশিল্পী টমি লি, র‌্যাপার কিড রক এবং পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। অন্যদিকে হেনরিয়েটা জাম্পিটেলা, অভিনেত্রী-গায়িকা লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসিথ পিটার্স এবং প্রযোজক মিনডি পিটার্সকে বিয়ে করেন জন পিটার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com