1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

লিবিয়ায় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

প্রবাসের ডেস্ক : লিবিয়ার কোস্টগার্ড গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকান ও এশীয় নাগরিক। দেশটির নৌবাহিনী প্রধানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লিবিয়া অবসার্ভার।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশিও রয়েছেন।

নৌবাহিনী প্রধানের ওই মুখপাত্র জানান, সাহায্যের আবেদন পেয়েই সঙ্গে সঙ্গে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযান পরিচালনার জন্য দুটি জাহাজই প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত হয়ে নেয়।

তিনি আরও জানান, উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের ত্রিপোলি নৌঘাঁটিতে অবতরণস্থলে নিয়ে আসা হয়। এরপর তাদের অবৈধ-অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com