1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঈগল-টমটম সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঈগল পরিবহনের ধাক্কায় জলিল (৪৫)নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দিনেশ শিয়ালী (৫০) নামের আরও একজন।
রবিবার সকাল নয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাইকবাড়ি বাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৭২৩৩) একটি গাড়ি কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের পাইকবাড়ি নামক স্থানে মহিপুরগামী একটি টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম চালক জলিল ও টমটমে থাকা দিনেশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যতর চিকিৎসক গুরুতর আহত জলিলকে বরিশাল প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ি চালক শিপন (২৭) কে ঘটনাস্থল থেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com