1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সবাইকে নতুন বিয়ের শুভেচ্ছা : সিদ্দিক

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : গত অক্টোবরে বিবাহ বিচ্ছেদ হয় ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমানের। একমাত্র ছেলে আরশ হোসেনকে নিয়ে দিন কাটছে তার। এরই মধ্যে সম্প্রতি সিদ্দিকের ফেসবুকে পোস্ট করা এক ছবি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নতুন বিয়ে করেছেন বলে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আসল ঘটনা অন্য। ছবিতে সিদ্দিকের পাশে বউ সেজে বসে থাকা তরুণী তার নতুন বউ নন। তিনি অভিনেত্রী কাজল সুবর্ণ। আসলে একটি নাটকের দৃশ্যে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
এই ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ কমেন্ট ঘরে শুভকামনাও জানিয়েছেন তাকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। এ ছবির ক্যাপশনে সিদ্দিক লিখেছেন, ‘মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে বাবা-মার কথায় বিয়ে তো ঠিকই করে। তো পরে পরকীয়া কেন করে? শুধুই তিনটি জীবন নষ্ট।’
আসলে ছবির ক্যাপশন পড়ে ছবির আসল ঘটনা বোঝার উপায় নেই। তবে গণমাধ্যমের কাছে ছবির পেছনের গল্প জানালেন সিদ্দিক নিজেই। বলেন, আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তার নতুন নাটকের নাম ‘বউ পালালে বুদ্ধি বাড়ে’। এক প্রবাসী যুবকের দেশে রেখে যাওয়া বউ পালিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। যেখানে সিদ্দিকের বউয়ের ভূমিকায় দেখা যাবে কাজল সুবর্ণকে।
নাটকটি রচনা করেছেন পথিক হাসান। পরিচালনা করছেন সোহাগ গাজী। গত ৭ জানুয়ারি থেকে রাজধানীর ৩০০ ফিট অঞ্চলে নাটকটির শুটিং চলছে। মূলত সেই শুটিংয়েরই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সিদ্দিক।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com