1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ভাবনাও পরেন ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কাদের পোশাক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : আশনা হাবীব ভাবনা ফ্যাশন নিয়ে খুবই সচেতন। বিশ্বের সবচেয়ে নামীদামি ব্র্যান্ড আর জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক থাকে তাঁর গায়ে। বেশ কয়েকবার বলিউড তারকাদের পোশাকের সঙ্গে মিলেও গেছে তাঁর পোশাক। ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিশমা কাপুরদের যে পোশাকে দেখা গেছে, ভাবনাকেও দেখা গেছে একই পোশাক পরতে। দেখে নেওয়া সেই পোশাকের ছবিগুলো।

ভারতের জনপ্রিয়, গুণী ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর নকশা করা একেকটি পোশাকের দাম আকাশছোঁয়া। এ রকমই একটি সব্যসাচীর ডিজাইন করা গাঢ় সোনালি রঙের থ্রি-পিস পরে ‘সর্বজয়া’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অন্যদিকে সেই একই পোশাকে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন ভাবনা। অথচ ভাবনা নাকি জানতেনই না যে অবিকল একই পোশাকে জনসমক্ষে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা মাতানো ঐশ্বরিয়া।

সব্যসাচীর ডিজাইন করা পোশাকটি নিয়ে ভাবনা বলেন, ‘আমি কলকাতায় গিয়েছিলাম একটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে। সেখান থেকে সালোয়ার-কামিজটা কিনি। ওইবার আমি কেবল এই একটি পোশাকই কিনেছিলাম। সেইটা পরে আমি “ভয়ংকর সুন্দর”–এর প্রিমিয়ারে যাই। সেখানে আমার পোশাক দেখে এক বিনোদন সাংবাদিক আমাকে ঐশ্বরিয়ার ছবিটি দেখায়। আমি তো দেখে অবাক হয়ে যাই।’

ঐশ্বরিয়া ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া যে ফ্রক পরে হাজির হয়েছেন, সেই ফ্রকেও দেখা দিয়েছেন ভাবনা। হালকা মিষ্টি রং থেকে গাঢ় মিষ্টি রঙের ফ্রকটি ভাবনা কিনেছিলেন লন্ডন থেকে। বিখ্যাত ইতালিয়ান ডিজাইনার জর্জিও আরমানির আরমানি ব্র্যান্ডের পোশাক সেটি।

তা ছাড়া আলিয়া ভাট যে কামিজ পরেছেন, তেমনই একটা কামিজেও দেখা গেছে ভাবনাকে। সেটা ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তার ডিজাইন করা। ৩২ বছর বয়সী মাসাবা গুপ্তা বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে। বলিউড তারকা সোনম কাপুরের ওয়ার্ডরোবেও বেশ কিছু ‘মাসাবা গুপ্তা’র কালেকশন আছে। এই পোশাক ভাবনা কিনেছিলেন মুম্বাই থেকে।

এ ছাড়া কারিশমা কাপুর যে পোশাক পরেছেন, তেমন পোশাকও আছে ভাবনার ওয়ার্ডরোবে। এটিও ইতালীয় জনপ্রিয় ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানা (ডি & জি) থেকে নেওয়া।

বলিউড তারকাদের সঙ্গে তাঁর পোশাক মিলে যাওয়াকে ভাবনা ‘কাকতালীয় ঘটনা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অনেকে আছে কোথাও গেলে চারটা স্যুটকেস ভর্তি করে শপিং করে। আমি আবার সে রকম করি না। আমি একটা কিনি। কিন্তু ক্ল্যাসিক, মানসম্পন্ন কিছু কেনার চেষ্টা করি। আমি যে অমুক তারকার পোশাক দেখে কিনছি, এমন কিন্তু না। মিলে যায় দু–একটা। আমি নিজের পছন্দে জামা কিনি, পরি। কাউকে ফলো করে পোশাক পরি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com