1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও সাড়ে ৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির উদ্যোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরো ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (Liquefied natural gas) আমদানির উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এ জন্য ইউনিট এলএনজি’র একক দর ১০.৯৯০০ডলার/এমএমবিটিইউ হিসেবে বাংলাদেশী টাকায় মোট ব্যয় হবে ৩৬৭ কোটি ০১ লাখ ৭০ হাজার ২৮৫ টাকা।

সূত্র জানায়, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’ (২০১৮ সনের সর্বশেষ সংশোধনীসহ)-এর আওতায় মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১৬তম এলএনজি কার্গো আমদানির মাধ্যমে এই এলএনজি আমদানি করা হবে।

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য কাতার গ্যাস এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল (ওকিউটি) -এর সঙ্গে দুটি দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার লক্ষ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমএসপিএ প্রস্তুত কওে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং নেয় জ্বালানী খনিজ সম্পদ বিভাগ। সে প্রেক্ষিতে এমএসপিএ টি চূড়ান্ত করা হয়। পরবর্তীতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন-এর ভিত্তিতে পেট্রোবাংলা এমএসপিএ অনুস্বাক্ষরকারী ১৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত করা এমএসপিএ স্বাক্ষর করে।

সূত্র জানায়, কোভিড-১৯ এর কারণে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরপ্রস্তাব গ্রহণ না করে এলএনজি স্পট পারচেজ (এলএসপি) সফটওয়্যারের মাধ্যমে দর প্রস্তাব নেওয়া হচ্ছে। ২০২১ সালে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো নেওয়ার জন্য সফটওয়্যারের মাধ্যমে ইতোঃপূর্বে ১৫টি দরপ্রস্তাব আহ্বান করা হয়, তারমধ্যে ১০টি এলএনজি কার্গো নেওয়ার জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ১৮টি কার্গোর মাধ্যমে ৫,৮২,৪৩,৮৪৯ এমএমবিটিইউ এলএনজি সংগ্রহের জন্য চুক্তি হয়েছে। এরমধ্যে ১০টি কার্গোর মাধ্যমে ৩,২৬,৪৩,৮৪৯ এমএমবিটিইউ এলএনজি সংগ্রহ করা হয়েছে।  বাকি ৮টি কার্গোর মাধ্যমে  ২,৫৬,০০,০০০ এমএমবিটিইউ এলএনজি সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র জানায়, চলতি বছর জুলাই মাসে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য স্পট মার্কেট থেকে কমপক্ষে ২টি এলএনজি কার্গো সংগ্রহ করা প্রয়োজন। গত ১৭ মে তারিখে আরপিজিসিএল থেকে এমএসপিএ স্বাক্ষরকারী ১৪টি প্রতিষ্ঠানের কাছে জুলাই মাসের ১ম স্পট কার্গোর জন্য এলএনজি সরবরাহের দরপ্রস্তাব আহ্বান করে ই-মেইল করা হয়। এতে নীতিমালা অনুযায়ী বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এরমধ্যে অন্যতম শর্ত হচ্ছে আগামী ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে এলএনজি সরবরাহ করতে হবে।

সূত্র জানায়, দরপ্রস্তাব গ্রহণকারী কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ৩টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে একটি প্রতিবেদন মূল্যায়ন কমিটির কাছে পাঠায়। দরপ্রস্তাব মূল্যায়ন কমিটি দর উন্মুক্ত করে কারিগরি ও আর্থিকভাবে মূল্যায়ন করে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটি’র (পিপিসি) কাছে দাখিল করে। দাখিল করা ৩টি  প্রতিষ্ঠানের দর প্রস্তাব যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি’র দর গ্রহণযোগ্য বলে সুপারিশ করে। সংস্থাটি প্রতি ইউনিটের একক দর (১০.৯৯০০ডলার/এমএমবিটিইউ) উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়েছে। সে হিসেবে ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানির জন্য মোট ব্যয় হবে ৩৬৭ কোটি ০১ লাখ ৭০ হাজার ২৮৫ টাকা। এরমধ্যে ভ্যাট (১৫ শতাংশ) ও ট্যাক্স (২ শতাংশ) রয়েছে ৫৩ কোটি ৩২ লাখ ৭২ হাজার ৬০৫ টাকা।  আগামী ১৭ জুন বেলা ১২টার মধ্যে বিড ভ্যালিডিটির মেয়াদ শেষ হবে। তার আগেই নিয়ম অনুযায়ী সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হবে।

এ কারণে ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় পরবর্তী সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com