1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৫ দিন পর করোনায় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, ৩৫ দিন পর দেশে আজ (১৪ জুন) সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ১৭২ জন করোনায় মারা গেছেন।

স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।

উল্লিখিত সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২ জনের। এ নিয়ে বাংলাদেশে ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৪ জনসহ এ যাবৎ সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

সম্প্রতি সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুরসহ কয়েকটি জেলায় করোনা আক্রান্তের হার বাড়ার পাশাপাশি মৃত্যুও বেড়েছে। এ কারণে বেশকিছু জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসের ৯ তারিখ সারা দেশে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com