1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসেন তিনি। এসময় তার সঙ্গে সহধর্মিনী রশীদা হামিদও ছিলেন।

রাষ্ট্রপতি এসময় ওবায়দুল কাদেরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো এবং তিনি বিশ্রামে আছেন।

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন রাইজিংবিডিকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। রাত সাড়ে আটটার দিকে উনাকে দেখতে হাসপাতালের কেবিনে আসেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি স্যারের শারিরিক অবস্থার খোঁজখবর নেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com