1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জামালপুরে ট্রেনের কেবিনে তরুণীর সাথে আপত্তিকর অবস্থা কলেজ অধ্যক্ষ আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

জামালপুর : জামালপুরে দেওয়ানগঞ্জ গামী তিস্তা ট্রেনের কেবিনে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় ইসলামপুর জে.জে.কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী দেওয়ানগঞ্জ স্টেশনের রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
জানা যায়, রবিবার দুপুরে জামালপুর স্টেশন থেকে তিস্তা ট্রেনের একটি স্পেশাল কেবিনের বুকিং নেন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী। ওই কেবিনে আনন্দ মোহন কলেজ থেকে মাস্টার্স পাশধারী এক তরুণী ও অধ্যক্ষ সালাম চৌধুরী দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে উঠেন। যথাসময়ে ট্রেনটি দেওয়ানগঞ্জে পৌছায়। ট্রেনটি সীমান্তবর্তী স্টেশন হওয়ায় সব যাত্রী নেমে গেলও ওই কেবিনটি বন্ধ দেখা যায়। এতে লোকজনের সন্দেহ হলে রেলওয়ে পুলিশকে অবহিত করেন। অতঃপর একদল পুলিশ এসে অধ্যক্ষ ও তরুণীকে আপত্তিকর অবস্থায় পেয়ে দেওয়ানগঞ্জ জিআরপি থানায় সোপর্দ করেন। আটককৃত অধ্যক্ষ ও তরুণীকে ওই ট্রেনেই জামালপুর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জিআরপি থানার অফিসার্স ইনচার্জ তাপস কুমার পন্ডিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com