1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জন মারা গেছেন। দেশে গত ৪৫ দিনের মধ্যে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে, ২০ জন। এছাড়া ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে তিনজন, সিলেটে দুজন, রংপুরে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জনে।

এদিকে গত একদিনে সারাদেশে করোনাভাইরাসের ২৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪১ হাজার ৮৭ জনে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২শতাংশ। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৭৭১টি করোনার নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টিতে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে দশোর্ধ্ব দুজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৩১ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com