
রংপুর: নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে পাওয়া গেছে। সে তার রংপুরের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার শ্যালক মোহাম্মদ হানিফ।
তিনি জানান, নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ নিখোজ চারজনকে পাওয়া গেছে।
অন্যদিকে ত্ব-হার আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, আজ ভোরে ফজরের নামাজের শেষে সে তার রংপুরের বাসায় ফেরে ত্ব-হা। এখন রংপুরে মায়ের বাসায় আছেন তিনি।
তার নাম, মো. আফছানুল আদনান কিন্তু সবার কাছে তিনি আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নামেই সবার কাছে পরিচিত। ৩১ বছর বয়সী এই তরুণ বক্তার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানা বাড়িতে বড় হয়েছেন। ২০১৮ সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আর্প হয়েছিলেন তিনি।
চলতি মাসের ১০ জুন বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। পরে ওই দিন রাত থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রংপুর নগরের কোতোয়ালি থানায় ১১ জুন ত্ব-হা আদনানের মা আজেদা বেগম জিডি করেন।