1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

জ্বরে ভুগছেন পরীমনি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি জ্বরে ভুগছেন। সঙ্গে হালকা কাশি রয়েছে বলে জানিয়েছেন তার মামা দিপু।

পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ; এ নিয়ে থানা-পুলিশ, মামলা- ধকল সামলাতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব এই নায়িকা। ঘটনার পর থেকেই ঘনিষ্ঠদের বলে আসছিলেন তিনি মানসিকভাবে তো বটেই শারীরিকভাবেও অসুস্থ বোধ করছেন। গতকাল রাতে (১৭ জুন) তার জ্বর আসে।

চিকিৎসকের পরামর্শে পরীমনি ওষুধ খাচ্ছেন, বাসায় রয়েছেন। তার তীব্র শারীরিক কোনো সমস্যা নেই। তবে দিপু জানান, পরীমনির জ্বরের পাশাপাশি হালকা কাশি রয়েছে। যদিও এখনও করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে তারা ভাবছেন না। মানসিক চাপ কমাতে পরী মোবাইল ফোন বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেছেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে পরী অভিযুক্তদের নাম জানান। এতে প্রধান অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম উঠে আসে। এরপর মামলা হলে দ্রুত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com