1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

কেন বলিউড ছাড়লেন রিয়া সেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : অনেকবার গা-ঢাকা পোশাকে ছবি দিয়েও মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেনের ছবিতে মন্তব্য জুটেছে ‘মারাত্মক উষ্ণ’! সাঁতারের পোশাকে রাইমা সেন ছবি দিলেও ‘উষ্ণ’ তকমা যেন রিয়া সেনের জন্যই তোলা! শুধু ছবিই নয়, বলিউডে যে কটি ওয়েব সিরিজ-সিনেমা করেছেন তাতেও তার নামের পাশে একই ট্যাগ।

এই কারণেই কি একটা সময়ের পর বলিউডকে বিদায় জানাতে বাধ্য হন সুচিত্রার নাতনি? শুক্রবার (১৮ জুন) সংবাদমাধ্যমে সবকিছু পরিষ্কার করেছেন রিয়া সেন। রিয়ার দাবি, অভিনয় দুনিয়ায় আসার আগে থেকেই তার গায়ে এই তকমা। আফসোস করে বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। অত ছোট বয়স থেকে যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে আমাকে।’ তিনি জানান, এই কথা শুনতে শুনতে হাঁফিয়ে উঠতেন তিনি।

এর পরে অভিনয় দুনিয়ায় পা রাখেন রিয়া। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। বলেন, ‘তখন আমি খুবই ছোট। যা বলা হতো, তাই করতাম। ছোট পোশাক পরতে রাজি হয়ে যেতাম। চড়া রূপসজ্জা করতাম।’ এতে তার ‘যৌন আবেদন’ যে আরও জোরালো হয়ে উঠতো, বুঝতে পারেননি বলে দাবি করেন।

অকপট স্বীকার করে বলেন, ‘আজ বুঝি, এত এত ছবিতে অভিনয়ের পরও কেন হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা পেয়েছিল। সবাই কেন বলতেন, রিয়া বাজে অভিনেত্রী। কেবল যৌন আবেদনময়ী। দর্শক, সমালোচকদের কোনো দোষ নেই। আমাকে প্রায় সব ছবিতেই ওইভাবে দেখানো হয়েছিল।’

আনন্দবাজার পত্রিকা জানায়, অভিনয় থেকে অনেক দূরে থাকা রিয়া আজ যখন তার অভিনীত ছবি দেখেন, নিজেই সেটা বুঝতে পারেন। একই সঙ্গে লজ্জায় কুঁকড়ে যান। তার মনে হয়, যেটা তিনি নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছেন।

এজন্য আগে রিয়াকে দেখলে নাকি লোকের আচরণ বদলে যেত। রিয়ার দাবি, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। তিনি আর যৌনতা অভিন্ন। কিছুতেই কাউকে বোঝাতে পারতেন না, আদতে তিনি শরীরসর্বস্ব নন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দর্শক মনে ছাপ ফেলেছে তার নিম্ন মানের ছবি। তাই ভাবমূর্তি বদলাতে বলিউড থেকে, অভিনয় থেকে এক সময় নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com