1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

পরীমনির জন্য হিরো আলমের গান (ভিডিও)

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা চলমান। ইতোমধ্যেই মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ দিকে বোট ক্লাবের ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছেন শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সবাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পরীমনির জন্য কণ্ঠে গান তুলেছেন হিরো আলম।

গান গেয়ে এ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন সমালোচিত এই মডেল, অভিনেতা। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়।

‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না / শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না / উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমন – গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মোমো রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com