1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বান্দরবানে কাজু বাদাম-কফি চাষ সম্প্রসারণে ২১১ কোটি টাকার প্রকল্প

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

এন এ জাকির, বান্দরবান : শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারাদেশের যেসব অঞ্চলে কাজুবাদাম এবং কফির চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমানে চাষাবাদ হচ্ছে না সেসব এলাকা কাজুবাদাম ও কফি চাষের আওতায় আনা হবে। কাজুবাদাম, কফি উন্নয়ন গবেষণা ও সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে ২১১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুরে রুমা উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মীত মুনলাই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাজু বাদাম ও কফি বাগান কৃষকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
এসময় তিনি আরো বলেন, পাহাড়ি অঞ্চল কাজু বাদাম, কফির পাশাপাশি আম, আনারস, ড্রাগনসহ অন্যান্য ফলফলাদি চাষের সম্ভাবনা প্রচুর। তাই উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের কাছে ব্যাপকভাবে এই চাষ বাড়াতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো:আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজিসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের উর্ধŸতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী রুমার অনুষ্ঠান শেষে থানচি উপজেলায় কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের কথা থাকলেও বৃষ্টির কারনে সেটি বাতিল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com