1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫৩ দিন পর হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর আজ শনিবার (১৯ জুন) রাত সোয়া ৮টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ব‌্যক্তিগত চিকিৎসকদের তত্বাবধানে বাসায় চিকিৎসা নেন তিনি। ২৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের থাকাকালীন ৩ মে খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। কয়েকবার টেস্ট করার পর ৮ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার পোস্ট-কোভিড জটিলতার কারণে হার্ট, কিডনি এবং লিভার আক্রান্ত হয়। সিসিইউতে রেখেই চিকিৎসা চলছিল তার। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও হঠাৎ করে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এ কারণে তাকে সিসিইউ থেকে বিশেষায়িত কেবিনে স্থানান্তর করা হয়। সেখানে রেখেই এতদিন তার চিকিৎসা চলছিল।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তার ব্যক্তিগত এক চিকিৎসক। দীর্ঘদিন হাসপাতালে থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে, তাই খালেদা জিয়ার ব‌্যক্তিগত চিকিৎসকদলের অনুমতিক্রমে আজ তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালে যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল, তা বাসাতেই দেওয়া সম্ভব বলেই মনে করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা। সে কারণেই তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com