1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

প্রাক্তন স্বামীকে ভুলতে পারছেন না মাহি

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি অপু-মাহির বিবাহবিচ্ছেদ ঘটেছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে তারা ভিন্ন ভিন্ন তথ্য দেন। এ নিয়ে কথার জাল ছড়াতে শুরু করলে প্রশ্ন ওঠে—বিচ্ছেদের পেছনে দায় কার?

মাহির প্রাক্তন স্বামী অপু সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন—এমন বক্তব্য সংবাদমাধ্যমে উঠে এলে অভিযোগের তীর মাহির দিকে ঘুরে যায়। তবে মাহিয়া মাহিও একাধিকবার দাবি করেন, তিনি নিজেও সংসার টিকিয়ে রাখার কম চেষ্টা করেননি।

এদিকে আবারো মাহি জানালেন, প্রাক্তন স্বামী অপুকে ভুলতে পারছেন না তিনি। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে মাহি তার ফেসবুকে অপুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। আর ক‌্যাপশনে লিখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এদিকে মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। গত ১১ জুন রাতে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মাহি। তাতে দেখা যায়, তার হাতে মেহেদি, পরনে কাতান শাড়ি, নাকে নাকফুল। ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। এরপরই বিয়ের গুঞ্জন চাউর হয়। তবে এই গুঞ্জন ভুয়া বলে দাবি করেছেন মাহিয়া মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com