1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে গোলাগুলির ঘটনার পর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।

নিহত মো. ইলিয়াছ ওরফে ডাকাত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান মির্জা মাহতাব।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার দিনগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ডাকাত জকিরকে ধরতে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে চাঁদাবাজি করতে গিয়ে বাকবিতণ্ডায় ডাকাত জকির গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ১৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরই শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com