
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১৩ হাজার ৫৪৮ জন।
১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৮২ ৬৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।