1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শত প্রজাতির বৃক্ষ রোপন উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একশ প্রজাতির বনজ এবং ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন ও বঙ্গবন্ধু পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
মঙ্গলবার বিকেলে শহরের অদূরে নিজপাড়া ভোগাই বাঁধ সংলগ্ন প্রায় পৌণে এক কিলোমিটার নদীতীরে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকির সাথে মিল রেখে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ অর্থায়নে বগুড়া থেকে সংগৃহীত একশ প্রজাতির বৃক্ষ রোপনের পাশাপাশি বঙ্গবন্ধু পার্কে সিসি ব্লকে বাঁধাই করা নদীতীরে বসার জন্য পরবর্তীতে পাকা বেঞ্চ ও নদীতে দুইটি প্যাডেল বোট রাখার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com