1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

শুধু প্যাডেলচালিত রিকশা-ভ্যানের ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শুধু প্যাডেলচালিত রিকশা-ভ্যানের মােটর বা ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

গত ২০ জুন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়, মোটর বা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেয়া হবে।

ওই দিন সভার সিদ্ধান্ত তুলে ধরে টাস্কফোর্সের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা লক্ষ্য করেছি সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পিছনের চাকায় কোনো ব্রেক নেই, ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এ ধরনের দৃশ্য আমরা দেখেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি হাইওয়েগুলোতেও এই রিকশা চলে আসছে। এজন্য সারাদেশে এ ধরনের রিকশা…প্যাডেলচালিত রিকশার বিষয়ে বলছি না। প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন, সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।’

এরপর বিভিন্ন পর্যায় থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করে শুরু হয়। অনেকে মনে করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হয়ে যাচ্ছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরােধে যেসব প্যাডেলচালিত রিকশা ও ভ্যানে মােটরযন্ত্র লাগানাে হয়েছে, শুধু সেসব রিকশা ও ভ্যান থেকে মােটরযন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com