1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ভারত ১৭০ রানে অলআউট হয়ে যাওয়ার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডই তাহলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তবুও টেস্ট ক্রিকেট বলে কথা। যে কোনো সময় রঙ পরিবর্তন হয়ে যেতে পারে।

সম্ভাবনাও ছিল। দুটি উইকেট হারিয়ে বসেছিল কিউইরা। তার চেয়ে বড় কথা রান তোলার যে মন্থর গতি, তাতে অনেকেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন, যে ৫৩ ওভার হাতে ছিল, এর মধে ১৩৮ রান করতে পারবে তো নিউজিল্যান্ড?

এবার আর ভুল করলো না কিউইরা। ২ বছর আগে ইংল্যান্ডের কাছে বাউন্ডারির হিসেবে যে পরাজয় বরণ করতে হয়েছিল, বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি, সেই ভুল এবার আর হয়নি। রস টেলর আর কেন উইলিয়ামসনের দৃঢ়তার বদৌলতে এবার চ্যাম্পিয়নের মুকুট উঠলো নিউজিল্যান্ডের মাথাতেই।

প্রথমবারেরমত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিনে গিয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। অর্থ্যাৎ, টেস্ট ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ব্ল্যাক ক্যাপসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com