1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পলিথিন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলার পৌর বাজার ও দহেরপাড় বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার উপজেলার পৌর বাজার মুদি ব্যবসায়ী জজ মিয়া’র কাছ থেকে ৭ হাজার, দহেরপাড় বাজারের ব্যবাসয়ী রমজানের নিকট থেকে ৭ হাজার ও আয়নাল মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে একই সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান উপজেলার পৌর বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, দহেরপাড় বাজারের আবু সাইদ ও মহির উদ্দিনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ব্যবসায়ীদের নিকট অবৈধভাবে মজুদকৃত পলিথিন ভ্রাম্যাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com