1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ধোবাউড়ায় বেহাল রাস্তায় কচু গাছ লাগিয়ে প্রতিবাদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা বাঘবেড় ইউনিয়নের রাস্তায় কচু গাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এলকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৭নং বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার-শালকোনা হয়ে বেলতলী বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তা। এ রাস্তাটি দিয়ে শালকোনা, বেলতলী, গাবরাখালী সহ আশে পাশের ২০টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। বিশেষ করে, এ রাস্তাটি দিয়ে সহজেই গাবরাখালী পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এ রাস্তা দিয়ে কোন গাড়ি তো যেতে পারেই না বরং হেটে যেতেই কষ্ট হয় কয়েক গ্রামের মানুষের। রাস্তাটি দিয়ে বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকলেও দূর্ভোগ পোহাচ্ছে শিক্ষকরা।
শুধু এবারই নয়, প্রতি বর্ষা মৌসুমে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই রাস্তাটির দ্রুত সংস্কার দাবী জানিয়ে ব্যাতিক্রমী প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী।
এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন লিমন বলেন, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি না। গ্রামের সাধারণ মানুষদের অনেক কষ্ট করে হাট-বাজারে যেতে হয়। আমরা রাস্তাটি দ্রুত পাঁকা করণের দাবী জানচ্ছি। এজন্য আমরা কাঁচা রাস্তায় কচু গাছ লাগিয়েছি। যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।
উত্তর শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ হাসিম বলেন, মুন্সিরহাট বাজার থেকে শালকোনা ও বেলতলী হয়ে সিমান্ত পর্যন্ত রাস্তাটি পাঁকা করণ করা খুবই জরুরী। এটি খুবই জন গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে স্কুল বন্ধ থাকলেও আমাদের নিয়মিত স্কুলে যেতে হয়। বাচ্চাদের খোঁজ খবর নিতে হয়।
বেলতলী গ্রামের সফি উদ্দিন বলেন, বর্তমানে রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। গ্রামের কেউ অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তাটিতে হেটেই যাওয়া যায় না। আমরা সরকারের কাছে দাবী জানাবো রাস্তাটি যেন দ্রুত পাকা করণ করা হয়।
এ ব্যাপারে বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন, এই রাস্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, ধোবাউড়াতে এখনও অনেক রাস্তাঘাট কাঁচা রয়েছে। বর্ষায় কাঁদা হতে পারে। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com