1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বডিগার্ড নিয়ে মুফতি আমির হামজার সামনে ডিপজল!

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয় বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও ক্লিপ। তৈরি হয় আলোচনা-সমালোচনা। এবার আলোচনায় এসেছে মুফতি আমির হামজার একটি ভিডিও ক্লিপ। যেখানে তিনি খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে মন্তব্য করেছেন।

ওয়াজ মাহফিলের ফাঁকে মুফতি আমির হামজা বলেন, ‘কয়েকদিন আগে ডিপজল বডিগার্ড নিয়ে আসছিলো। আমি ভাবলাম উনার নামে কিছু উল্টাপাল্টা বলা হয়েছে। যে কারণে বডিগার্ড নিয়ে এসেছে। কিন্তু তিনি এসেছিলেন মাহফিলে আমন্ত্রণ জানাতে। গাবতলী বাস টার্মিনালে প্রতিবছর মাহফিল করা হয়। আমার দাদার নামে, বাবার নামে, নানার নাম স্মরণ করে দেই। আপনাকে এবার প্রধান বক্তা বানাবো ডেট দেন। আসলে দোষ আমার না ওটা আমার সিনেমার চরিত্র। প্রযোজক-পরিচালক আমাকে চরিত্র দিয়েছেন এজন্য আমি ঐরকম করি। তা ছাড়া আমি কিন্তু ভালো মানুষ।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম। দেখলাম লোকটা ভালো মানুষ। কিন্তু সিনেমায় ওর চরিত্র ওটা। মিশা সওদাগরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু সিনেমায় ওর যে চরিত্র শয়তানও ওর নিচে নামে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com