1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আসল নকল পাশাপাশি

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কাজল আগরওয়াল। সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে উন্মোচন হলো জনপ্রিয় এই অভিনেত্রীর মোমের মূর্তি। আজ বুধবার মূর্তিটি উন্মোচন করেন কাজল। এই সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিজের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও হন কাজল। মূর্তি উন্মোচন শেষে উপস্থিত ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী। ভারতের দক্ষিণী সিনেমার প্রথম অভিনেত্রী হিসেবে কাজলের মূর্তি সিঙ্গাপুর মাদাম তুসোতে স্থান পেল। এর আগে জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও প্রভাসের মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পায়। গত ডিসেম্বরে মোমের মূর্তি উন্মোচনের বিষয়টি ভক্তদের জানান কাজল। সেই সময় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, খুবই উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। ছোটবেলায় মাদাম তুসোতে যাওয়ার কথা মনে পড়ছে। আমি তারকাদের মূর্তিগুলো দেখে অভিভূত হতাম। তাদের অনুপ্রেরণা পেয়েই বড় হয়েছি। তাদের মাঝে নিজেকে পাবো ভেবে আবেগাপ্লুত হয়ে পড়ছি। এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং এরকম একটি অর্জন দিয়ে নতুন দশক শুরু করতে যাচ্ছি। এতদিনের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই অর্জন আপনাদের সবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com