1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

উন্মাদনা ছড়ালেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : বাচ্চা হওয়ার পর থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন। মোটা, মোটা বলে অনেক কথাই শুনতে হয়েছে তাকে। কাজ পাওয়া নিয়েও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। সেই অপু বিশ্বাস নিজেকে বদলে নিচ্ছেন।

মন দিয়েছেন ফিগার ঠিক রাখার মিশনে। এরইমধ্যে বেশ ওজন কমিয়ে এনেছেন। ঝড়েছে মেদ। স্বভাবতই বেড়েছে সৌন্দর্যের জৌলুস।

খাদ্য তালিকা পরিবর্তনের পাশাপাশি নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস। তারই ঝলক দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়। জিমে গিয়ে কখনো একা, কখনো বা ছেলে জয়কে নিয়ে ছবি পোস্ট করেন এই নায়িকা।

২৮ জুন সকালে কালো পোশাকে কিছু ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু। সেখানে মেকাপহীন অপু গ্ল্যামারের ছটায় শরীরী উষ্ণতা ছড়িয়েছেন। যা বেশ মনে ধরেছে নেটিজেনদের।

‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলোতে দুই ঘণ্টার ব্যবধানে ৬০ হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য দেখা গেল ১০ হাজারের মতো। ছবির এ পোস্ট শেয়ারও করেছেন প্রায় ২০০ জন।

অপু বিশ্বাস এই মুহূর্তে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। তার ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরেই। সদ্যই শেষ করেছেন ‘বৃক্ষছায়া’ ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং।

মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’ নামের সিনেমা দুটি।

সর্বশেষ ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকার ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সেই সিনেমায় অপুর নায়ক ছিলেন লাভার বয় বাপ্পী চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com