1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

চার নায়িকা নিয়ে সঞ্জয় লীলা বানসালির চমক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : করোনার চোখ রাঙানোর মধ্যেও কাজ চলেছে। শেষ হয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ সিনেমার শুটিং। এবারে টার্গেট ভালো কোনো একটি ওটিটি প্লাটফর্ম। সেখানে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির নতুন ওয়েব সিরিজ।

এরইমধ্যে নাকি নিজের প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মান্ডি’র কাজ শুরু করে দিয়েছেন তিনি।

টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘গাঙ্গুবাই’র সেটকেই একটু অন্যভাবে সাজিয়ে ‘হীরা মান্ডি’র কাজ শুরু করছেন পরিচালক। এমনকি কিছুদিনের মধ্যে শুটিংও শুরু হয়ে যাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ওয়েব সিরিজটির প্রযোজক সঞ্জয়। পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিভু পুরিকে।

শোনা যাচ্ছে, ‘হীরা মান্ডি’ সিরিজে সোনাক্ষী সিনহা, নিমরাত কৌর, সায়নি গুপ্ত এবং মনীষা কৈরালা অভিনয় করতে চলেছেন। তবে এখনও প্রযোজক কিংবা অভিনেত্রীরা এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।

এদিকে ‘গাঙ্গুবাই’র শুটিং শেষ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে লেখেন, ২০১৯ সালের ৮ ডিসেম্বর গাঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম। দুই বছর পর ছবিটি শেষ করলাম!

এই ছবিটি দু’টি লকডাউনের সম্মুখীন হয়েছে। দু’টি সাইক্লোন দেখেছে। পরিচালক এবং অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। সমস্ত সমস্যা অতিক্রম করেছি একজোট হয়ে। প্রত্যাশাও তাই অনেক বেশি।’

সঞ্জয় লীলা বনসালিকে ‘স্যার’ সম্বোধন করে আলিয়া বলেন, ‘আমার জীবনের স্বপ্ন ছিল স্যারের নির্দেশনায় কাজ করা। সত্যিই জীবন বদলে দিল এই ছবিটি। শুটিং চলাকালীন যা শিখেছি, তা সারা জীবনে শিখতে পারতাম না। দু’ বছর আগে একেবারে অন্য মানুষ ছিলাম। আজ সম্পূর্ণ অন্য মানুষ। আই লাভ ইউ স্যার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com